প্রকাশিত সময় :
০৬:৫৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
৪
বৃষ্টিতে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় ফাঁকা সময়টাকে ভিন্নভাবে উপভোগ করলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ফেসবুক লাইভে এসে সহকর্মীদের নিয়ে মজার ছলে ‘মুখোশ ফাঁস’ করার ঘোষণা দেন তিনি।
লাইভে তিনি দেখান, বৃষ্টির কারণে ক্যামেরা-লাইট বন্ধ থাকলেও শুটিং ইউনিটের সদস্যরা কেউ মোবাইলে রিল বানাচ্ছেন, কেউ আবার লাইভ করছেন। হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, ‘দেখুন, শুটিংয়ে কে কী করছে—আজ সবার মুখোশ ফাঁস করব।’
জানা যায়, গাজীপুরের পুবাইলে ‘লাভ স্টেশন’ নাটকের শুটিং চলছিল, যা পরিচালনা করছেন সকাল আহমেদ। বৃষ্টির কারণে কাজ বন্ধ থাকায় তাকেও অবসর সময় কাটাতে দেখা যায়।
লাইভে সামাজিক মাধ্যমে আয়ের বিষয়েও কথা বলেন মৌসুমী হামিদ। তিনি জানান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে আয় হয়েছে—যা তিনি আগে জানতেন না। পরে চিত্রগ্রাহক শামসুল ইসলাম লেলিন তাকে জানান, তার অ্যাকাউন্টে ১৭৫ ডলার জমা হয়েছে। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি মজা করে বলেন, টাকা তুললে ‘হাঁস-খিচুড়ি’ পার্টি দেবেন।