রোববার (০৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক লিখিত আবেদনে মনিরা শারমিন জানান, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা উচিত নয়। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন জানান, কমিশন আগামী সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আবেদনে মনিরা শারমিন উল্লেখ করেন, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয় এবং পরবর্তীতে আপিলও খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন, যার শুনানির তারিখ নির্ধারিত রয়েছে ৪ মে। আদালতের রায় না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ না করা হলেও পরবর্তীতে আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























