রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে  মসজিদে ঢুকে মুসল্লীকে হত্যা,গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমিল্লাপাড়া গ্রামের লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে  রবিবার (৩ মে) ফজরের নামাজ চলাকালে এক মুসল্লী খুন হন।
 এলাকাবাসি জানান, জসিম মিয়া নামে এক যুবক হঠাৎ করে মসজিদের ভেতরে প্রবেশ করে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করে হাফিজ মিয়া নামে এক মুসল্লিকে হত্যা করে।
শ্রীমঙ্গল থানার এস আই সজিব চৌধুরী জানিয়েছেন,  রবিবার ভোরে নামাজ চলাকালীন হঠাৎ করে এই ঘটনা ঘটে, যা মুহূর্তেই পুরো এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি করে।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত জসিম মিয়াকে গ্রেফতার করেছে। নিহত ও গ্রেফতারকৃত উভয়েই একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শ্রীমঙ্গলে  মসজিদে ঢুকে মুসল্লীকে হত্যা,গ্রেফতার ১

প্রকাশিত সময় : ১০:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬