বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বিরোধীদলীয় চিপ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা খবর পেয়েছি, রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার নামে তাকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের এই দোসরকে গ্রেপ্তার করতে হবে। তার বিচার করতে হবে।

‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টায় পুরাতন কালেক্টরেট মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, বিএনপি নির্বাচনের আগে বলেছে- সবার আগে বাংলাদেশ, এখন দেখছি- সবার আগে ক্ষমতা, সবার আগে বিএনপি। এমন হলে দেশের জনগণ মানবে না।

তিনি বলেন,  বিএনপি যে সরকার গঠন করেছেন তারা বলেছিলেন ৩১ দফা বাস্তবায়ন করবেন। জুলাই সনদ ভুলে গেছেন। এখন তাদের স্লোগান হয়েছে ‘সবার আগে ক্ষমতা।’

নেত্রকোনা এনসিপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীমের সভাপতিত্বে পুরাতন কালেক্টরেট মাঠে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচির সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সচিব সারজিস আলম, কেন্দ্রীয় নেতা প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রাহমান খান পাঠানসহ, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগকে নেত্রকোনা পৌরসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে তাকে জয়যুক্ত করতে ভোট প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান

সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

প্রকাশিত সময় : ১০:৪৩:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬