রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন ও বকেয়া দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হয়েছে। একই সঙ্গে হাল পৌরকরের ওপর ১০ শতাংশ রিবেট দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন।
আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নগরবাসী এ সুবিধা পাবেন। এ সময়ের মধ্যে ট্যাক্স, রেইট ও ফি পরিশোধ করলে ঘোষিত সুবিধা প্রযোজ্য হবে।
রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন ও বকেয়া দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হয়েছে। পাশাপাশি হাল পৌরকরের ওপর ১০ শতাংশ রিবেট দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স, রেইট ও ফি পরিশোধ করে সারচার্জ মওকুফসহ বিধি মোতাবেক সব সুবিধা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক : 




















