সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন ইসরাত পায়েল

বিয়ে করলেন উপস্থাপক ও মডেল ইসরাত পায়েল। পরিবারের সম্মতিতে বিয়ে করেছেন বলে জানালেন তিনি। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন তিনি।

প্রকাশিত ছবিতে লাল জমকালো শাড়িতে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে ইসরাত পায়েলকে। ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, পরিবারের সম্মতিতে আল-আমিন চৌধুরীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। এখনকার সময়ে বিয়ে করে সুখে থাকার চেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন শেষ পর্যন্ত একসঙ্গে টিকে থাকতে পারি।’

পায়েলের এই পোস্টের পর থেকেই তার স্বামীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। জানা গেছে, আল-আমিন চৌধুরী একজন ব্যবসায়ী। যুক্তরাজ্যে বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। এদিকে বিয়ের সময় নিয়েও পরে নিজের পোস্টের মন্তব্যের ঘরে পরিষ্কার করেন পায়েল। সেখানে তিনি লেখেন, ‘বিয়ে বেশ কয়েক দিন আগেই হয়েছে! তাই কয়দিন টিকবে-এই প্রশ্ন প্রযোজ্য নয়। আল্লাহ যদি চান, সারাজীবন টিকে যাবে। আর না চাইলে এখনই সব শেষ। দোয়া করবেন আমাদের জন্য।’

দীর্ঘদিন ধরে দেশের ছোটপর্দা ও বিভিন্ন বড় আয়োজনে উপস্থাপনায় নিয়মিত দেখা গেছে ইসরাত পায়েলকে। ২০১৫ সালে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল’-এ সাফল্য অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একই বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের বিভিন্ন আয়োজন উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন। এরপর দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপক হিসেবে নিয়মিত কাজ করেছেন পায়েল। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিয়ে করলেন ইসরাত পায়েল

প্রকাশিত সময় : ০৯:৫৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬