বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অনলাইন টাকা আয়, অভিযান চালিয়ে গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া প্রতিরোধে অভিযান চালিয়ে মো. শাহিন (৩৪) নামের এক অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপির বিশেষ টিম। এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার শাহিন রাজশাহীর সাধুর মোড় গ্রামের মো. মিজানুরের ছেলে।

আরএমপি জানায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেল সোয়া ৪টার দিকে বিশেষ টিম বোয়ালিয়া থানার হাদির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় শাহিনকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে জব্দ করা মোবাইল ফোনটি তল্লাশি করে বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত দুটি মোবাইল সিম, দুটি জিমেইল হিসাব এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত দুটি অ্যাপ পাওয়া যায়।

এ ঘটনায় শাহিনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে অনলাইন টাকা আয়, অভিযান চালিয়ে গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৮:৫২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬