চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অহরহ শোনা যায়। তবে উল্টো ঘটনা ঘটছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশনে।
এই স্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকেই স্টেশনের দিকে পাথর নিক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলাও হয়েছে।
গ্রেপ্তার চারজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পদুয়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে বাপ্পি (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট কালাইঘাটি গ্রামের শফিকুল কামাল (২৭), রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর এলাকার সবুজ আলী (৩৩) ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম গ্রামের শরিফুল ইসলাম (৪৫)। তারা রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে ট্রেনটি রাবি রেলওয়ে স্টেশন অতিক্রম করে। তখন ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক : 























