বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুভশ্রীর কপালে দেবের চুমু, চর্চায় মেতেছেন নেটিজেনরা

দুর্গাপূজা উপলক্ষে বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে দেব-শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ‘দেশু ৭’। সিনেমাটির প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেব ও শুভশ্রী হাজির হয়েছিলেন ত্রিপুরায়। আগরতলা এয়ারপোর্টে দুই তারকাকে স্বাগত জানাতে উপচেপড়া ভিড় জমান ভক্ত-অনুরাগীরা। আগরতলার চিলড্রেনস পার্কে ‘দেশু ৭’ সিনেমার বিশেষ প্রমোশন ও লাইভ ইভেন্ট অনুষ্ঠিত হয়।

কয়েক দিন আগে এ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলোচনার জন্ম দেন দেব-শুভশ্রী

এদিনের অনুষ্ঠানে ককবরক ভাষাতেও কথা বলতে দেখা যায় শুভশ্রীকে। তবে এদিনের আকর্ষণ ছিল দেব-শুভশ্রীর রসায়ন। ‘দেশু ৭’ সিনেমার জনপ্রিয় ‘তোর শুধু তোর’ গানেও পারফর্ম করেন তারা। স্টেজে পারফরম্যান্সের মাঝে শুভশ্রীর কপালে চুমু খেতে দেখা যায় দেবকে। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

একজন লেখেন, “হায় ভগবান! এরা সিনেমার জন্য আর কি কি করবে।” আরেকজন লেখেন, “রাজ বেচারা এসব দেখলে দুঃখে মরেই যাবে।” অন্যজন লেখেন, “এরা জানে বাঙালি কী খায়। এরা সেটাই দিচ্ছে।” আফসোস করে আরেক ভক্ত লেখেন, “দেব-শুভশ্রীর রসায়ন মানেই আগুন। উফফফ তোমরা কেন যে বিয়ে করলে না!”

‘দেশু ৭’ সিনেমায় এমন লুকে দেখা যাবে শুভশ্রীকে

দেব-শুভশ্রীকে নিয়ে যেভাবে চর্চা করছেন নেটিজেনরা, তা নিয়ে ভীত দেব। কয়েক দিন আগে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, “আজকাল প্রাক্তনের সঙ্গে কথা বলতেও ভয় পাচ্ছি। দুজনে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করলেও, তা হতে দিচ্ছে না আশেপাশের মানুষজন। আমাদের নিয়ে যেভাবে জলঘোলা হচ্ছে, তাতে প্রচার করতেও ভয় পাচ্ছি।”

একসময় চুটিয়ে প্রেম করেন দেব-শুভশ্রী

একসময় চুটিয়ে প্রেম করেন দেব-শুভশ্রী

একসময় বাস্তব জীবনে চুটিয়ে প্রেম করেছেন দেব-শুভশ্রী। বেশ আগে প্রেমের সম্পর্কের ইতি টেনে নিজেদের আলাদা আলাদা পথ বেছে নেন। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। এটি তাদের সপ্তম সিনেমা। এজন্য সিনেমাটির নাম রেখেছে—‘দেশু ৭’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, লোকনাথ দে প্রমুখ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শুভশ্রীর কপালে দেবের চুমু, চর্চায় মেতেছেন নেটিজেনরা

প্রকাশিত সময় : ১১:১০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬