বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢালিউড অ্যাওয়ার্ডে থাকছেন শাকিবসহ একঝাঁক তারকা

বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীদের নিয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের আয়োজন। এতে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানসহ বাংলাদেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকা অংশ নেবেন।

আয়োজকরা জানান, চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতিতে অবদান রাখা শিল্পীদের এবারের আয়োজনে সম্মাননা দেওয়া হবে। তবে কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে আফজাল হোসেন, মিশা সওদাগর, অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, অর্চিতা স্পর্শিয়া, শিরিন শিলা, জলি, সামিরা খান মাহিসহ আরও অনেকের। সংগীতাঙ্গন থেকে থাকছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, কনা’সহ অনেকে।

অনুষ্ঠানে সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন শাকিব খান। সম্মাননা গ্রহণের পাশাপাশি তিনি সম্মাননা প্রদান ও স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকেরা। প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে দেখা যাবে তাকে। এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ অংশ নিয়েছিলেন শাকিব।

‘শো টাইম’-এর প্রেসিডেন্ট ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক খায়রুল ইসলাম খোকন এবং ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহিন কবির।

খায়রুল ইসলাম খোকন বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানানো এবং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে বাংলাদেশের অনেক তারকার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দর্শকদের জন্য আমরা একটি বৈচিত্র্যময় ও স্মরণীয় অনুষ্ঠান উপহার দিতে চাই।”

চৌধুরী সাফওয়াত গণি বলেন, “ঢালিউড অ্যাওয়ার্ড শুধু পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়, এটি আমাদের শিল্প ও সংস্কৃতিকে সম্মান জানানোর একটি আয়োজন। বিরতির পর নতুন উদ্যমে এবারের আয়োজন করছি। কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢালিউড অ্যাওয়ার্ডে থাকছেন শাকিবসহ একঝাঁক তারকা

প্রকাশিত সময় : ০৯:১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬