দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৩ জন নারী। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩২ জনের।
একই সময়ে নতুন আক্রান্ত ২ হাজার ৪৫৪ জন। মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ২২ হাজার ৮৪৯। শুক্রবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দৈনিক দেশ নিউজ বিডি ডটকম ডেস্ক 





















