বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা

জাতীয় বিশ^বিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ মে ২০২২ থেকে ৯ জুন ২০২২ তারিখ পর্যন্ত অনলাইন প্রাথমিক আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম ১১ জুনের মধ্যে আবেদনকৃত কলেজে জমা দেয়ার এবং ১২ জুনের মধ্যে এ সকল আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লিখিত শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ৩ জুলাই থেকে শুরু হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণের তারিখ পরে জানানো হবে।উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা

প্রকাশিত সময় : ০৪:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২