২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০২১ সালে যমজ সন্তানের মা হন কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শারমিন খাতুন।
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় মেধাক্রমে ২৪তম হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের শিক্ষার্থী শারমিন খাতুন।
সংসার, স্বামী ও দুই সন্তানকে সামলে পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিজেএস পরীক্ষার প্রস্তুতিও নিয়েছেন তিনি। নানা দায়িত্ব ও ব্যস্ততার মধ্যেও অধ্যবসায় ধরে রেখে অবশেষে অর্জন করেছেন কাঙ্ক্ষিত সাফল্য।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে যে ২০০ প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন শারমিন খাতুনও। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক : 
























