বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তপ্ত গোপালগঞ্জ, সারা দিনে যা ঘটল

বৃষ্টি উপেক্ষা করে লগি-বৈঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জের রাজপথ দখল করে আন্দোলন চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

আন্দোলন চলাকালে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদেস্যর বাড়ি, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের মালিকানাধীন ক্লিনিক, মুকসুদপুর থানা ও ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং কয়েকজন বিএনপির নেতা ও সাংবাদিকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও। ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) গাড়িবহরে। গাছ ফেলে অবরোধ করা হয়েছে ঢাকা-খুলনা সড়ক ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক। এতে ঢাকা রাজধানীর সাথে গোপালগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়ে। জেলার বিভিন্ন স্থানে করা হয়েছে মিছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, সকাল থেকে বৃষ্টি চলছে। সেই বৃষ্টি উপক্ষো করে রাজপথে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা। জেলা শহরের লঞ্চ ঘাট এলাকায় অবস্থান নিয়ে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র উঁচিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে ও গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন অংশে গাছ ফেলে অবেরোধ করা হয়। এতে গোপালগঞ্জের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। গোপালগঞ্জ থেকে ঢাকা ও খুলনাসহ অন্যান্য জেলার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। সকাল থেকে দোকানপাট ছিল বন্ধ। পরীক্ষা থাকলেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়। আতঙ্কে সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হননি।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে থানার সামনে জড়ো হন। ফটক ভেঙে থানায় প্রবেশ করে ভাঙচুর করেন তারা। একপর্যায়ে থানা কম্পাউন্ডে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অন্তত ১০টি গাড়ি পুড়ে গেছে। হামলার সময় মুকসুদপুর থানায় ৯৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা বলেছেন, “হামলার আগে থানায় ৯৫ জনের মতো পুলিশ সদস্য ছিলেন। তারা প্রতিরোধ করার কিছুটা চেষ্টা করলেও হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান। হামলাকারীদের পরিচয়ের বিষয়টি নিশ্চিত নয়। ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা দেখলে বুঝতে পারব।”

গোপালগঞ্জ-১ আসনের এমপির বাড়িতে অগ্নিসংযোগ:

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

সকালে মিছিল সহকারে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে প্রবেশ করে অবস্থান নেন আওয়ামী লীগের কয়েকশত নেতাকর্মী। এ সময় সেলিমুজ্জামান সেলিমের পরিবারের লোকজন বাড়ি থেকে বের হয়ে যান। পরে ওই বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে দুটি টিনের ঘর, একটি দ্বিতল ভবন ও নির্মাণাধীন তিনতলা ভবনে ক্ষয়ক্ষতি হয়।

গোপালগঞ্জ-২ আসনের এমপির ক্লিনিকে অগ্নিসংযোগ:

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিকে আবারো অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন। এর আগে বুধবার রাতে জেলা শহরের থানাপাড়ায় তার ক্লিনিকে আগুন দেওয়া হয়।

জেলা বিএনপির সাবেক সভাপতির অফিস ও বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ:

গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাতি এম এইচ খান মঞ্জুর অফিস ও বাসভবনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে তারা একটি মিছিল নিয়ে মঞ্জুর অফিস ও বাসভবনে যান। সেখানে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। পরে অগ্নিসংযোগ করা হয়। এতে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের বাড়িতে আগুন:

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

বুধবার রাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেন। আগুনে বাড়ির একাংশ পুড়ে যায়। বৃহস্পতিবার সকালে ফের তার বাড়িতে হামলা চালানো হয়। তবে, এর আগেই পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হননি।

ফেসবুকে এক স্ট্যাটাসে মোসাদ্দিক লিখেছেন, “আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা। গতকাল রাতে আগুন দেওয়ার পর আজ সকালেও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।”

তিনি জানিয়েছেন, পরিবারের সদস্যরা নিরাপদ আছেন। হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় তুলনামূলক কম ভাঙচুরের সুযোগ পেয়েছেন হামলাকারীরা।

আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে হামলা:

গোপালগঞ্জ সদর উপজেলার বিজয় পাশা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি সেখানে গেলে ইট-পাটকেল নিক্ষেপ করেন অবরোধকারীরা। এতে কেউ আহত হয়েছেন কি না, তা জানা যায়নি।

মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন:

মুকসুদপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা। সকালে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করে গ্রামীণ ব্যাংকে গিয়ে হামলা চালায়। এসময় তারা আগুন ধরিয়ে দেয়।

মুকসুদপুর উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির অফিস ভাঙচুর করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে মিছিল নিয়ে উপজেলার চৌরঙ্গী মেড়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন তারা। এ সময় বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

বিএনপি নেতাদের বাড়ি ও দোকান ভাঙচুর:

গোপালগঞ্জের কোটালিপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদারের বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। এছাড়া, কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখের ভাইয়ের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। কাশিয়ানী উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক লালচান ফকির এবং রাতইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকের বাড়িতেও হামলা করা হয়েছে।

এর আগে বুধবার রাতে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করে লুটপাট করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

সাংবাদিক একরামুল কবীরের বাসায় হামলা ও ভাঙচুর:

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলানিউজের প্রতিনিধি সেখ মো. একরামুল কবীর মুক্তর নবীনবাগের বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কিছু দুস্কৃতকারী সাংবাদিক একরামুল কবীর মুক্তর বাসায় অবস্থান নেয়। প্রথমে তারা বাড়ির সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করে। পরে তারা তিনতলা ভবনের বিভিন্ন জানালার থাই গ্লাস ভাঙচুর করে। এখানেই ক্ষান্ত না হয়ে তারা সাংবাদিকের বৃদ্ধ মায়ের বাসার গ্লাস ভাঙচুর করে। এ সময় ঘরের মধ্যে তিনি একা অবস্থান করছিলেন। পরে স্থানীয় লোকজন তাদেরকে ফিরিয়ে দেন।

সাংবাদিকের মা হুরিয়া খানম বলেছেন, “বেশকিছু লোক আমার ও আমার ছেলের বাড়িতে হামলা করে সিসি ক্যামেরা ও ভবনের গ্লাস ভাঙচুর করে। পরে তারা চলে যাওয়ার সময় আমার দুই ছেলে একরামুল কবীর মুক্ত ও জিয়াউল কবীর বিপ্লবকে মেরে ফেলার ঘোষণা দেয়।”

সাংবাদিক একরামুল কবীর মুক্ত বলেছেন, “আগামীতে গোপালগঞ্জ ১২ নম্বর ওয়ার্ড থেকে আমি কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দেওয়ায় কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে, যাতে আমি আগামীতে নির্বাচন থেকে সরে যাই। কিন্তু, তাদের সে আশা পূরণ হবে না।”

সড়কে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী গাড়ি:

বুধবার রাত থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গাছ কেটে অবেরোধ করায় আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী গাড়ি। ফলে, লোকসানে মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

২১ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন আনসার, ২ হাজারের বেশি পুলিশ সদস্য, এসআরবি মোতায়েন করা হলেও গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

উত্তপ্ত গোপালগঞ্জ, সারা দিনে যা ঘটল

প্রকাশিত সময় : ০৮:৫১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬