বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনেক সমস্যার সমাধান আইন নয়, সামাজিক উদ্যোগে: প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “রাষ্ট্র পরিচালনায় অনেক সমস্যার সমাধান শুধু আইন করে করা যায় না, বরং সামাজিক উদ্যোগের মাধ্যমেই তা সম্ভব।”

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিগত সময়ের পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “প্রায় দুই যুগ ধরে দেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল, যেখানে মানুষ ভয়ের মধ্যে বাস করেছে ও অধিকার হারিয়েছে। এমনকি সমাজের মানী-গুণী ও মুরুব্বিরাও অপদস্থ হয়েছেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তনের পর এখন সমাজের হারিয়ে যাওয়া মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় এসেছে। ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, “আয়-রোজগার ও ব্যবহার্য সামগ্রী বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, মাঠ ও বাজার-ঘাটে আবর্জনা জমছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর।”

সুশৃঙ্খল ও পদ্ধতিগতভাবে আবর্জনা সংগ্রহ করে পুরো জেলা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এতে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটিতে পরিণত করা সম্ভব। মাদকাসক্তি নিরাময় ও পারিবারিক কোন্দল মেটানোর মতো ঘরে ঘরে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও সচেতনতা তৈরি করতে হবে।”

পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “গাছপালা ও ফুল উজাড় হওয়ায় এবং প্রাণী-পাখির প্রতি নিষ্ঠুরতায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। পরিবেশ বদলে গেলে মানুষের অস্তিত্বও বিপন্ন হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে অন্য সব সৃষ্টির প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি এলাকা, দেশ ও পৃথিবীকে রক্ষা করতে হবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ও লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ প্রেস সচিব সুজন মাহমুদ প্রমুভ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

অনেক সমস্যার সমাধান আইন নয়, সামাজিক উদ্যোগে: প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৮:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬