বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী-চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি তাপমাত্রা

রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী ও চুয়াডাঙ্গায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঈশ্বরদীতে ৩৭.০ ডিগ্রি, যশোর ও মোংলায় ৩৬.৮ ডিগ্রি, কুমারখালীতে ৩৬.৬ ডিগ্রি, খুলনায় ৩৬.২ ডিগ্রি এবং সাতক্ষীরায় ৩৬.০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।

আজ মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৯২ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ৮৬ মিলিমিটার, সীতাকুণ্ডে ৪৪ মিলিটার ও রাজারহাটে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরো বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ বিহারের দক্ষিণাংশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তুত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহী-চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৭.৫ ডিগ্রি তাপমাত্রা

প্রকাশিত সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২