শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত, হতে পারে আরো

রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকায় আজ সকাল ৭টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; এছাড়া দুপুর ১টা পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।   

পূর্বাভাসে আরো বলা হয়, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে আদ্রতা ছিল ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ২৬ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত, হতে পারে আরো

প্রকাশিত সময় : ০৯:৫৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২