বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার সয়াবিন তেল লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তাদের ভাষ্যমতে টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানিমূল্য বেড়েছে। ফলে সমন্বয় করতেই দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) দেয়া এক চিঠিতে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ২০৫ টাকা করার কথা বলা হয়েছে। এছাড়া খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০এবং পাঁচ লিটারের বোতল ৯১০ থেকে ৯৬০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এদিকে রোববার (৭ আগস্ট) এফবিসিসিআই এর এক সেমিনারে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও বলেছেন, সয়াবিন তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় নিঃসন্দেহে জনগণের কষ্ট বেড়েছে, তবে এটা সাময়িক। ভবিষ্যতের স্বস্তির জন্য দাম বাড়ানো জরুরি ছিল। যারা সমালোচনাকারী তারা সবকিছুতেই আমাদের ভুল দেখে, সমালোচনা নিয়ে চিন্তিত নই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সাভার স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এবার সয়াবিন তেল লিটারে ২০ টাকা বাড়ানোর প্রস্তাব

প্রকাশিত সময় : ০৪:৫৭:২০ অপরাহ্ন, রবিবার, ৭ অগাস্ট ২০২২