বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগ, সব মন্ত্রণালয়ে চিঠি

সরকারি চাকরিতে প্রায় পাঁচ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে নির্ধারিত ছক অনুযায়ী শূন্য পদের তথ্য দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া। এ লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়-এ পাঠানো হয়েছে।

নিয়োগ কার্যক্রমে মন্ত্রণালয় ও বিভাগের অধীন দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদ অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পূরণযোগ্য পদ এবং সরাসরি নিয়োগযোগ্য পদ—উভয়ই রয়েছে।

এদিকে, বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জনকে নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগ, সব মন্ত্রণালয়ে চিঠি

প্রকাশিত সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬