শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিবের নায়িকা পূজা চেরি

পরিচালক এস এ হক অলিক এবার পরিচালনা করছেন অনুদারে সিনেমা ‘গলুই’। আর এই সিনেমায় প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করবেন শাকিব খান ও পূজা চেরি। এমন গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে ঢালিউডের বাতাসে।

যদিও বিষয়টি নিয়ে সিনেমার পরিচালক কিছুই খোলাসা করেননি। খোরশেদ আলম খসরু প্রযোজিত সিনেমাটিতে এরই মধ্যে নায়ক হিসেবে শাকিব খানের সঙ্গে প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত হয়েছে। এ সিনেমার জন্য শাকিব খান তার পারিশ্রমিক অনেকটা কমিয়ে এনেছেন বলেও শোনা যাচ্ছে।

এদিকে গত ২০ আগস্ট ছিল পূজা চেরির জন্মদিন। সেদিন রাতে ‘গলুই’ লেখা একটি কেক নিয়ে পূজার বাসায় হাজির হয়েছিলেন পরিচালক অলিক। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ‘গলুই’ সিনেমায় তার নায়িকার হওয়ার গুঞ্জনটি আরো ঘন হয়।

এ প্রসঙ্গে পূজার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে পরিচালক অলিক বলেন, ‘সময় হলেই ছবির সবকিছু জানাতে পারব।’ এদিকে ‘গলুই’ চলচ্চিত্রের প্রযোজক খসরু বলেন, ‘আমরা চারজন অভিনেত্রীর সঙ্গে কথা বলছি। তাদের কাজ দেখছি। কাউকেই এখনো চূড়ানো করিনি।

আমাদের ইচ্ছা তাদের মধ্যে থেকে কাউকে নেয়া। সে তালিকায় পূজাও রয়েছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে আপনাদের খুশির খবর দিতে পারব কে নায়িকা হিসেবে আমাদের টিমে যোগ দেবেন।’

গত সপ্তাহে ‘গলুই’ সিনেমার নির্মাতা অলিক জামালপুরের বিভিন্ন লোকেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানেই নির্মাতা ইঙ্গিত করে জানিয়েছিলেন সিনেমার শুটিং জামালপুরেই করবেন।

এর আগে পরিচালক অলিক জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতে ছবির নায়ক-নায়িকাদের নিয়ে একটি ফটোশুটের আয়োজন করে সিনেমাটির মহরতের ঘোষণা দেয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুরসহ বিভিন্ন লোকেশনে সিনেমার একটানা শুটিং করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তামান্নার খোলামেলা ভিডিও ভাইরাল, উত্তাল নেটদুনিয়া!

শাকিবের নায়িকা পূজা চেরি

প্রকাশিত সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১