শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায় সকালে মোটর শোভাযাত্রা সহকারে গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌঁছে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন। কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় যাবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানেই রাত্রিযাপন করবেন। এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া এদিন বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়ায় গিয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১১:০০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩