শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালের আগে নতুন এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউইয়র্কে পৌঁছানোর পর ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ ও বায়ুদূষণের মধ্যে প্রস্তুতি নিতে হচ্ছে লিওনেল মেসিদের। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় ফাইনালের ভেন্যু নিউ জার্সিতেও এর প্রভাব পড়েছে।

আগামী রোববার (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে দুই দলই নিউইয়র্কে পৌঁছেছে। তবে যাত্রাপথেই বিড়ম্বনায় পড়তে হয় আর্জেন্টিনাকে।

নির্ধারিত সূচি অনুযায়ী আটলান্টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় রওনা হওয়ার কথা থাকলেও হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে বজ্রসহ ভারী বৃষ্টির কারণে তাদের চার্টার ফ্লাইট বিলম্বিত হয়। পরে স্থানীয় সময় রাত ৮টার পর নিউইয়র্কের উদ্দেশে উড্ডয়ন করে দলটি।

নিউইয়র্কে পৌঁছানোর পর আরেকটি চ্যালেঞ্জের মুখে পড়ে আর্জেন্টিনা। কানাডার বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় নিউইয়র্ক, নিউ জার্সি ও আশপাশের বিস্তীর্ণ এলাকা ধূসর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় কর্তৃপক্ষ বায়ুমান সতর্কতা জারি করেছে।

বাতাসে সূক্ষ্ম ক্ষতিকর কণার মাত্রা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে দরজা-জানালা বন্ধ রাখা এবং প্রয়োজন হলে এয়ার ফিল্টার ব্যবহারের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ অবস্থায় বিশ্বকাপ ফাইনালের আগে শেষ মুহূর্তের অনুশীলন ও প্রস্তুতি চালিয়ে যেতে হবে আর্জেন্টিনা ও স্পেনকে। প্রতিকূল পরিবেশ খেলোয়াড়দের শারীরিক প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে।

তবে কিছুটা স্বস্তির খবরও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেল থেকে বাতাসের দিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হলে দাবানলের ধোঁয়া কমে যেতে পারে এবং আকাশ কিছুটা পরিষ্কার হওয়ার আশা করছেন আবহাওয়াবিদরা। এতে ফাইনালের আগে দুই দলই তুলনামূলক অনুকূল পরিবেশে অনুশীলনের সুযোগ পেতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নতুন চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা

প্রকাশিত সময় : ১০:১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬