এই ভিসার আওতায় পর্যটকরা কোনো স্পন্সর বা হোস্ট ছাড়াই দুবাইসহ আরব আমিরাতে একাধিকবার যাতায়াত করতে পারবেন।
জিডিআরএফএ জানিয়েছে, এই ভিসা বিশ্বের যেকোনও দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র হলো–সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদি পাসপোর্টের কপি, ব্যাংক স্টেটমেন্ট (সর্বনিম্ন ৪,০০০ ডলার বা সমপরিমাণ অর্থের স্থিতি প্রমাণসহ), বৈধ স্বাস্থ্য বীমা সনদ ও আসা-যাওয়ার বিমান টিকিট।
সূত্র: গালফ টুডে

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























