শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মশা কামড় দিলেও সরকারের দোষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এজন্য জনসচেতনতাই বেশি দরকার। যার যার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। আমাদের দেশে তো একটা সমস্যা আছে, যা কিছু হচ্ছে সবকিছুর দোষ সরকারের। মশা কামড় দিলেও সেটা সরকারের দোষ।’আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তিনি বলেন, ‘সরকার কত মশা মারবে? মশার তো প্রজন্মের হার অনেক বেশি। সেই মশা যাতে বেশি না হতে পারে সেজন্য যার যার নিজের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে।’শেখ হাসিনা বলেন, ‘সেদিন উত্তরের মেয়র আমাকে বললেন, এত বড় লোক, বিশাল বিশাল ফ্ল্যাটে থাকে, তাদের বাড়ির ভেতরে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়ে আছে। ওনারা নিজেরা কিছু সাফ করবেন না। সেটা বোধ হয় সরকারের গিয়ে করে দিয়ে আসতে হবে। বাড়ি তাদের, থাকেন তারা, কমিটিও আছে, এমন কি যারা ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু মেইনটেনেন্সের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকাও দিচ্ছেন, তারপরও তারা ওটা সাফ করবেন না।’কে করে দিবে? সরকার গিয়ে করে দেবে? সরকার তো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সাফ করে দিয়ে আসতে পারবে না। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যার যার নিজের ব্যাপার। নিজেকেই সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে’, যোগ করেন আওয়ামী লীগ সভাপতি। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মশা কামড় দিলেও সরকারের দোষ: প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩