গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ২২২ জনে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত থাকল।সোমবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১২০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৬৯ জন।সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭১টি নমুনা সংগ্রহ করে সমান সংখ্যক পরীক্ষা করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৯৪টি।গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৬১
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- ১৬১
Tag :
সর্বাধিক পঠিত
























