দিন যতই যাচ্ছে, দেশে ডেঙ্গু পরিস্থিতি ততই ভয়াবহ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রেকর্ড এক হাজার ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২৪৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭০৯ জন ও ঢাকার বাইরে ৫৩৭ জন।আরও বলা হয়, বর্তমানে সারা দেশে ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫৩০ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২৬১ জন।চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১১ হাজার ১ জন ও ঢাকার বাইরে ৫ হাজার ১৪২ জন।আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৬৪ জন। এর মধ্যে ঢাকায় ৮ হাজার ৪০২ জন ও ঢাকার বাইরে ৩ হাজার ৮৬২ জন।চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু ৫
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- ১৮৭
Tag :
সর্বাধিক পঠিত






















