পরিবেশ সুরক্ষিত রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি। স্পিকার বলেন, বৃক্ষরোপণ জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে, জীবনকে সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় স্পিকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম, সৈয়দা রুবিনা আক্তারসহ এমপিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সবাইকে বেশি করে বৃক্ষরোপণের আহ্বান স্পিকারের
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৩:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- ১৯৩
Tag :
সর্বাধিক পঠিত


























