শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ২৬৯৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৫১ জন মারা গেলেন। একই সময়ে আরও ২ হাজার ৬৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এ বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫১ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনই ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে ২৬৯৪

প্রকাশিত সময় : ০৮:৪৩:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩