বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো

ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আর চলতি আগস্ট মাসে পাঁচদিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক। রোগী ছাড়িয়েছে ১২ হাজার। শনিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪৯৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। ভর্তিকৃত রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১ হাজার ৬৯ জন আর ঢাকার বাইরে ১ হাজার ৪২৬ জন। মৃত ১০ জনের ৭ জন ঢাকার। বাকি ৩ জন ঢাকার বাইরে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার রোগী ছিলো ১ হাজার ৭৫৭ জন আর ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রোগী ছিলো ২ হাজার ৫৮৯ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। বুধবার ২ হাজার ৭১১ জন রোগী ও ১২ জনের মৃত্যু; মঙ্গলবার এ সংখ্যা ছিলো যথাক্রমে ২ হাজার ৫৮৪ জন ও ১০ জন। চলতি বছর সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছিল ১৯ জুলাই। ওই দিন মৃত্যু হয়েছিল ১৯ জনের। আর সর্বোচ্চ রোগী ছিলো ৩০ জুলাই, ২ হাজার ৭৩১ জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ হাজার ৯৬৮ জন। এদের মধ্যে ছাড়াপেয়েছেন ৫৪ হাজার ৩৩১ জন। প্রাণহানীর সংখ্যা ৩০৩ জন। এর মধ্যে ২৪১ জনই ঢাকার এবং বাকি ৬২ জন ঢাকার বাইরের। লিঙ্গ ভিত্তিক বিশ্লেষণে ১৭০ জন নারী এবং ১৩৩ জন পুরুষ। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৩৩৪ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৮০ জন আর অনান্য বিভাগে ভর্তি ৪ হাজার ৬৫৪ জন। মাস ভিত্তিক বিশ্লেষণে জানুয়ারি মাসে রোগীর সংখ্যা ছিলো ৫৬৬ জন ও মৃত্যু হয়েছে ৬ জনের। ফেব্রুয়ারি মাসে রোগী ১৬৬ জন ও ৩ জনের মৃত্যু, মার্চ মাসে রোগী ছিলো ১১১ জন। তবে এই মাসে কারোর মৃত্যু হয়নি। এপ্রিলে ১৪৩ জন রোগী ও ২ জনের মৃত্যু আর মে মাসে রোগীর সংখ্যা ছিলো ১ হাজার ৩৬ জন। আর মৃত্যু হয়েছে ২ জনের। জুন মাসে ডেঙ্গুতে ৩৪ জনের প্রাণহানী আর এর ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিলো ৫ হাজার ৯৫৬ জন। জুলাই মাসে রোগীর সংখ্যা ৪৩ হাজার ৮৫৪ জন। মৃত্যু হয়েছে ২০৪ জনের। আগস্টের ৫ তারিখ পর্যন্ত রোগী ছিলো ১২ হাজার ১৩৬ জন। ৫২ জনের প্রাণহানী হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো

প্রকাশিত সময় : ০৯:৩৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩