প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের পর সম্প্রতি উদ্ধার হওয়া জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম।বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন এ কে এম সুফিউল আনাম। এসময় সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন। আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দি থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই তাকে উদ্ধার করে। সুফিউল আনাম বুধবার (৯ আগস্ট) বিকেলে দেশে ফিরেছেন।
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সুফিউল আনাম
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
- ১৮০
Tag :
সর্বাধিক পঠিত


























