প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেন, ‘হাওয়াই দ্বীপের মাউই জুড়ে সবচেয়ে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্তদের পরিবার এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে আমেরিকার সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সকল সন্মুখসারির উদ্ধারকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করছে। শেখ হাসিনা আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন- তাদের জন্য আমরা প্রার্থনা করছি। এর আগে, মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠিয়েছেন। সূত্র: বাসস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মাউইতে ভয়াবহ দাবানলে দুঃখ প্রকাশ করে বাউডেনকে চিঠি প্রধানমন্ত্রীর
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৪:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- ১৩৪
Tag :
সর্বাধিক পঠিত


























