রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নাবিস্কোর সামনে বাসে আগুন

রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো ফ্যাক্টরির সামনে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

রোববার (১২ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পুলিশি নিরাপত্তায় কাজ করছে। তিনি আরও জানান, রাত ৮টা ২০ মিনিটের সময়ে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
৮টা ২২ মিনিটের সময়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বর আদমজী ইপিজেড এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নাবিস্কোর সামনে বাসে আগুন

প্রকাশিত সময় : ১০:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩