মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের মা হওয়ার গুঞ্জনে আলিয়া ভাট

অস্ট্রিয়ার বরফঢাকা পাহাড়ে রূপকথার মতো চতুর্থ বিবাহবার্ষিকী কাটিয়ে দেশে ফিরতেই যেন বদলে গেল সব রঙ! তবে কি কাপুর পরিবারে আসতে চলেছে নতুন অতিথি? অস্ট্রিয়ার সেই মোমবাতি জ্বলা মায়াবী রোমান্স আর রণবীরের সঙ্গে কাটানো নিভৃত মুহূর্তের রেশ কাটতে না কাটতেই ভারতের মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে দেখা গেল আলিয়া ভাটকে।

পাপারাজ্জিদের ক্যামেরায় আলিয়ার সেই রহস্যময় উপস্থিতি ঘিরেই এখন বলিপাড়ায় তুঙ্গে জল্পনা, তবে কি রাহার খেলার সঙ্গী আসতে চলেছে খুব শীঘ্রই?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের সামনে আলিয়ার একটি ভিডিও ভাইরাল হয়।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক, চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মনে প্রশ্ন- তবে কি দীপিকা পাড়ুকোনের পর এবার রণবীর-আলিয়ার ঘরেও আসতে চলেছে নতুন অতিথি?

এদিকে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই আলিয়াকে হাসপাতালের সামনে দেখা যাওয়ায় দুই অভিনেত্রীর তুলনা টেনে আনছেন ভক্তদের একাংশ। অনেকেই আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এসব গুঞ্জন নিয়ে এখনও কোনো কথা বলেননি রণবীর কিংবা আলিয়া।

প্রসঙ্গত, বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয়লীলা বনসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে আলিয়ার নতুন ছবি ‘আলফা’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফের মা হওয়ার গুঞ্জনে আলিয়া ভাট

প্রকাশিত সময় : ১১:২০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬