মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

বিএনপি তাদের জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, অভ্যুত্থানের আগে থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত তারেক রহমান নিজে অসংখ্যবার জাতীয় সরকারের কথা বলেছেন। সেই হিসেবে আমরা ভেবেছিলাম শক্তিশালী জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে মন্ত্রিপরিষদে বিরোধী দল থেকেও একাধিক জনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে দেখা যেতে পারে! কিন্তু বিরোধীদল তো দূরের কথা, সরকারি দল তার নিজেদের জোট সঙ্গীদেরকেই মন্ত্রিপরিষদে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে জায়গা করে দিতে পারেনি। ২৫ জন মন্ত্রীর মধ্যে তাদের জোট সঙ্গী অন্য দলগুলো থেকে অন্তত ১ জন মন্ত্রী দেওয়ার মতো উদারতাও দেখাতে পারেনি।

তিনি বলেন, আজকে যখন সংরক্ষিত মহিলা আসনে সরকারি দল এবং বিরোধী দল থেকে মনোনয়ন দেওয়া হলো তখনও বিএনপি জোট শরিকদের সাথে আবার প্রতারণা করেছে এবং ন্যূনতম উদারতা দেখানোর মানসিকতা প্রদর্শন করতে পারেনি। বিএনপি’র ৩৬ টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ৩৬টি বিএনপি’র পক্ষ থেকে দেওয়া হয়েছে।

সারজিস বলেন, দেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের দলীয় প্রধানের কমিটমেন্ট যখন এত ঠুনকো হয় তখন তা আমাদেরকে আশাহত করে।

তিনি আরও বলেন, অথচ দল হিসেবে জামায়াত মাত্র ১২টি সংরক্ষিত আসন পেলেও সেখান থেকে এনসিপি,জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে ১টি করে মোট ৩টি আসন ছেড়ে দেওয়ার মতো উদারতা দেখিয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে এই কমিটমেন্ট এবং উদারতা দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি, উদারতা দেখিয়েছে জামায়াত: সারজিস

প্রকাশিত সময় : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬