বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন সফরে গেলেন আ. লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশটি সফরে গেছেন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৫ মে) দুপুর ২টা ৫৫ মিনিটে চীনের উদ্দেশ্য ঢাকা ছাড়েন তারা। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন। সফর শেষে আগামী ৫ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি দলে রয়েছেন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের তথ্যভাণ্ডার তৈরিতে যুক্ত থাকা ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত ওয়েব টিমের সদস্যরাও প্রতিনিধি দলে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান তানভীর শাকিল জয় বলেন, চীনা কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করা হবে। যার মূলে থাকবে রাজনৈতিক নানা বিষয়। বিশেষ করে চীনা কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র, দল কিভাবে চলে, তারা তৃণমূলে কিভাবে কাজ করে, সেসব ব্যাপারে জানা। এ ছাড়া চীনের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

চীন সফরে গেলেন আ. লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

প্রকাশিত সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪