বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন থেকে তৃতীয় স্তরে নেমে গেল হামজার ক্লাব

এক দশক আগেও ইংলিশ ফুটবলের রূপকথার নাম ছিল লেস্টার সিটি। আর এখন সেই ক্লাবই টানা অবনমনের ধাক্কায় নেমে গেল তৃতীয় স্তরে। বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর দলটির এই পতন যেন আধুনিক ফুটবলের এক নির্মম বাস্তবতা।

লেস্টার সিটির ফুটবল ইতিহাসের সেরা দিন ছিল ২০১৬ সালের ২ মে। ওই দিন আনুষ্ঠানিকভাবে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর তারা এফএ কাপ জিতেছিল, উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালেও। সেই সাফল্যের স্মৃতি যেন মলিন হতে শুরু করেছে।

প্রিমিয়ার লিগ জেতার ১০ বছর পর গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) ক্লাব ইতিহাসের অন্যতম বাজে দিনটা দেখল লেস্টার। হাল সিটির বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলের ড্রয়ে বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরীর দলের লিগ ওয়ানে অবনমন নিশ্চিত হলো। ম্যাচ শেষ হতেই ভক্তরা ক্ষোভে ফেটে পড়ে। ক্লাবের মালিকদের পদত্যাগের দাবি জানায় তারা এবং খেলোয়াড়দের মাঠ ছাড়ার সময় দুয়ো দিতে থাকে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে ইএফএল চ্যাম্পিয়নশিপে অবনমিত হয়েছিল ফক্সরা। কেবল পঞ্চম দল হিসেবে টানা দুইবার অবনমনের শিকার হয়ে তৃতীয় স্তরে নেমে গেল তারা।

লিয়াম মিলারের প্রথম গোলের পর জর্ডান জেমস লুক থমাস পাল্টা দুটি গোল করে লেস্টারের টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু ওলি ম্যাকবার্নির দ্বিতীয়ার্ধের গোল সর্বনাশ ডেকে আনে। দুই ম্যাচ হাতে রেখে নিরাপদ অবস্থান থেকে সাত পয়েন্ট পেছনে থাকায় নিশ্চিত হয় অবনমন।

এই ড্রয়ে ২০০৯ সালের পর প্রথমবার তৃতীয় স্তরে নামল লেস্টার। ম্যাচ শেষে কোচ গ্রে রয়েট বলেছেন, ‘আসল সত্য হলো তিন বা চার ম্যাচ ধরে অবনমন হয় না, পুরো মৌসুম জুড়ে অবনমন হয়। আমাদের শিখতে হবে। আমি মনে করি ক্লাবকে মানতে হবে যে, একটি ফুটবল ক্লাবের যাত্রায় এটা সবচেয়ে ভয়াবহ অংশ।’

১০ বছর আগের সাফল্যের স্মৃতি নিয়ে তিনি বললেন, ‘এই ক্লাব প্রিমিয়ার লিগ জিতেছিল খুব বেশিদিন আগে নয়। ভক্ত ও ক্লাব সংশ্লিষ্ট প্রত্যেকের জন্য সেটা ছিল অসাধারণ সাফল্যের একটি মুহূর্ত। আমার মনে হয় সবাই ওই মুহূর্তটাকে অসাধারণ সাফল্য হিসেবে দেখেছিল। ঠিক তেমনই আমরা এই মুহূর্তটাকে সবচেয়ে বাজে হিসেবে হিসেবে ধরতে পারি।’

২০১৫-১৬ তে শিরোপা জয়ী মৌসুমের পর ২০২১ সালে এফএ কাপ জিতেছিল লেস্টার। তারপর ইউরোপেও ছিল সাফল্য। উয়েফা কনফারেন্স লিগের সেমিফাইনালে খেলেছিল তারা। ২০২২-২৩ মৌসুমে ক্লাব অবনমিত হয় চ্যাম্পিয়নশিপে, তারপর ঘুরে দাঁড়িয়ে ২০২৩-২৪ মৌসুমে খেলে প্রিমিয়ার লিগে। কিন্তু পরের মৌসুম ছিল হতাশার। ১২ ম্যাচ পর বরখাস্ত হন কোচ স্টেভ কোপার। তার জায়গায় এসে রুড বান নিস্টেলরয় ফক্সদের লিগে টিকিয়ে রাখতে পারেননি।

এই মৌসুমের শুরুতে তারা খরচের নিয়ম লঙ্ঘন করে ৬ পয়েন্ট হারায়। ফর্মেও ভাটা পড়ে। সবশেষ ১৮ ম্যাচে মাত্র একটি জয়। গতকাল শেষ বাঁশি বাজতেই তৃতীয় স্তরে নেমে যাওয়ার হতাশায় খেলোয়াড়রা মাটিতে শুয়ে পড়েন।

১৪২ বছরের ইতিহাসে তারা ইংলিশ ফুটবলে কেবল একবার তৃতীয় স্তরে খেলেছিল, ২০০৮-০৯ মৌসুমে। ওইবার লিগ ওয়ান শিরোপা জিতে চ্যাম্পিয়নশিপে ফিরে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন থেকে তৃতীয় স্তরে নেমে গেল হামজার ক্লাব

প্রকাশিত সময় : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬