শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মেসিকে ‘লুজার’ বললেন গওহর খান, সোশ্যাল মিডিয়ায় তোলপাড়
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ও বিতর্কিত জয়ের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ও মডেল
প্রকাশ্যে টক্সিকের প্রথম গান, ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে নতুন বিতর্ক
কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথম ঝলক প্রকাশের পর ‘নারীবিদ্বেষী’ তকমা নিয়ে বিতর্কের
লাচ্ছি খাওয়া নিয়ে বিতর্কের মুখে অভিনেত্রী
একটি লাচ্ছির দোকানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। একটি ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে
ফের আল্লুর সঙ্গে শ্রীলীলা!
ভারতীয় সিনেমার এই সময়ের অন্যতম বহু প্রতীক্ষিত প্রজেক্ট হলো আল্লু অর্জুন এবং ব্লকবাস্টার পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘রাকা’। সান পিকচার্সের
ভেঙেই যাচ্ছে কে-পপ ব্যান্ড `কার্ড’
দীর্ঘ ১০ বছরের সফল যাত্রা শেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কো-এড ব্যান্ড কার্ড। সোমবার এক বিবৃতিতে ব্যান্ডটির এজেন্সি
মেসি গোল দিতেই হাসপাতাল থেকে বের করে দিল : পরীমণি
বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির গোল আর আর্জেন্টিনার নাটকীয় জয়ে উচ্ছ্বাসে মেতেছেন কোটি সমর্থক। সেই আনন্দে শামিল হয়েছেন দেশের জনপ্রিয়
সিঙ্গাপুরে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন
ঢাকাই সিনেমার আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন
অভিনেত্রী সুস্মিতা বিয়ের সাড়ে তিন মাস পরই মা হলেন
সুস্মিতা রায়, ওপার বাংলার আলোচিত অভিনেত্রী ও উদ্যোক্তা। তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন। তবে সব গ্লানি আর নেতিবাচকতাকে পেছনে ফেলে এবার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসার মাত্র সাড়ে তিন মাসের মাথায় এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্মিতা নিজেই এই সুখবরটি ভক্তদের জানিয়েছেন, যা মুহূর্তেই লুফে নিয়েছেন তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। সন্তান জন্মের এই অনাবিল আনন্দের পাশাপাশি দীর্ঘ সাত বছরের এক বুকভাঙা লড়াই, অপেক্ষা এবং প্রথম সন্তানকে হারানোর যন্ত্রণার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন সুস্মিতা। ২০১৯ সালের ১৯ মার্চ নিজের প্রথম সন্তানকে হারিয়েছিলেন তিনি, যে বেদনাদায়ক স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই পুরোনো কষ্টের কথা স্মরণ করে আবেগঘন এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, সাত বছর আগে যে স্বপ্নটা মাঝপথে থেমে গিয়েছিল, আজ যেন তারই এক নতুন ও সুন্দর সূচনা হলো। এটি কেবল কোনো শারীরিক অক্ষমতার লড়াই ছিল না, বরং সময়, পরিস্থিতি আর অদৃশ্য বহু বাধার বিরুদ্ধে তার এক নিরন্তর সংগ্রাম ছিল। প্রথমবারের সেই তিক্ত ও মর্মান্তিক অভিজ্ঞতার কারণেই এবার পুরো গর্ভাবস্থার বিষয়টি সবার আড়ালে রেখেছিলেন তিনি এবং সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, গেল ৬ মার্চ ব্যবসায়ী শুভাশিস দের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সুস্মিতা রায়, যখন তিনি সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর কঠিন দিনগুলোতে ছায়ার মতো পাশে থাকার জন্য স্বামী শুভাশিসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সুস্মিতা জানান, যখন তিনি আশা ছেড়ে দিয়েছিলেন যে এই জীবনে হয়তো আর কোনোদিন ‘মা’ ডাক শোনা হবে না, ঠিক তখন শুভাশিস তার এই স্বপ্নকে নিজের করে আগলে রেখেছেন এবং লড়াইয়ের শক্তি জুগিয়েছেন। টলিউড অভিনেতা সায়কের সাবেক বৌদি হিসেবে পরিচিত সুস্মিতা রায় তার একাধিক বিয়ে ও বিচ্ছেদের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হলেও, মাতৃত্বের এই নতুন ও পবিত্র অধ্যায়ে পা রাখায় এখন চারপাশ থেকে শুধু ভালোবাসার ও শুভেচ্ছার জোয়ারে ভেসে বেড়াচ্ছেন।
দীপিকার ভিডিও ভাইরাল, নেটদুনিয়া তোলপাড়!
গেল এপ্রিলে দ্বিতীয়বার মা হওয়ার খবর দেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এবার সামনে এলো তার বেবি বাম্প। ভারতীয় একাধিক গণমাধ্যমে
‘মেসি দেখিয়ে দিলেন’
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অনবদ্য পারফরম্যান্সে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। দলের এই




















