বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েব সিরিজে ৯০ কোটি পারিশ্রমিক চাইলেন অক্ষয়

সময়টা বেশ ভালো যাচ্ছে অক্ষয় কুমারের। হাতেও রয়েছে কিছু ছবি। দুদিন আগেই ঘোষণা করেন ‘বেল বটম’ছবি মুক্তির দিন। আর এরই মাঝে প্রকাশ্যে এল আরও একটি প্রোজেক্টের খবর।

শোনা যাচ্ছে, ওটিটি-তে ডেবিউ করতে চলেছেন অক্ষয় কুমার। সিরিজের নাম ‘দ্য এন্ড’। ২০১৯ সালে ঘোষণা করা হয়েছিল অ্যাকশন-থ্রিলার সিরিজটির। তবে, মাঝে সব বন্ধ ছিল। এবার ফের খবরে এল এই সিরিজ।

জানা যায়, বিক্রম মালহোত্রার প্রযোজনায় ওটিটি-তে আসছেন অক্ষয়। এ বছরের শেষে অথবা ২০২২ সালের প্রথম দিকে শুরু হবে ছবির কাজ।

এর থেকেও বড় খবর ওয়েব সিরিজের জন্য ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অভিনেতা অক্ষয় কুমার। ভারতীয় কোনো ওয়েব সিরিজের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো অভিনেতাকে দেওয়া সব থেকে বেশি পারিশ্রমিক।

এ বিষয়ে অনেকেই বলেছেন, এমন মহামারির পরিস্থিতিতে ৯০ কোটি নেওয়াটা উচিত নয়। অনেকে আবার বলেছেন, করোনায় যত টাকা দান করেছেন বা রোগীদের জন্য খরচ করেছেন, তার ডবল তুলে নিলেন অক্ষয়।

অন্যদিকে, এ বছরই মুক্তি পাবে তার অভিনীত ‘সূর্যবংশী’। শোনা যাচ্ছে, ‘বেল বটম’ছবির পথেই হাঁটবেন এই ছবির টিম। ওটিটি নয়, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি। এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কইফকে।

২৩ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল ‘সূর্যবংশী’। কিন্তু, করোনার জন্য শিকেয় ওঠে সব পরিকল্পনা। হল বন্ধ হওয়ার আগেই ছবি মুক্তি অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেন পরিচালক। এরপর শোনা যায়, অক্ষয়-ক্যাটের জুটি মুক্তি পাবে ওটিটি-তে। কিন্তু, শেষ পর্যন্ত তা হয়নি।

মাঝে যদিও শোনা যায়, স্বাধীনতার দিন এক সঙ্গে মুক্তি পাবে বেল বটম ও সূর্যবংশী। পরে অক্ষয় জানান, এটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রিলিজ ডেট নিয়ে পরিকল্পনা হয়নি। সে যাই হোক, জুলাইয়ে মুক্তি পাচ্ছে বেট বটম। কিন্তু, এখনও ঘোষণা হয়নি সূর্যবংশী মুক্তির দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ওয়েব সিরিজে ৯০ কোটি পারিশ্রমিক চাইলেন অক্ষয়

প্রকাশিত সময় : ০৩:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১