অথচ, টুইটার ও ফেসবুকে পোস্ট করা ছবিটি ছিলো জিমের একটি ক্যান্ডিড শট। ছবিতে দেখা যাচ্ছে, জিমের পোশাক পরে অভিনেত্রী ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রয়েছেন জিমের অপর প্রান্তে। নিজের চোখের চাহনি নিয়ে নুসরাত মজা করে লিখেছিলেন, ‘আই সি বিরিয়ানি ওভার দেয়ার।’ এই পোস্টের কমেন্ট বক্সে প্রথমদিকে মজার কমেন্ট পড়তে শুরু করলেও সেটা আর মজা থাকেনি। বেশ কিছু আপত্তিকর মন্তব্য আসতে শুরু করে মন্তব্যের বক্সে। আসতে শুরু করে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। অনেকে কমেন্ট বক্সে সেঁটে দিয়েছেন কুরুচিকর ছবি। অনেকে আবার নুসরাতের অন্তর্বাসের মাপও জানতে চেয়েছেন!
হরহামেশাই সাইবার বুলিংয়ের মুখোমুখি হতে হয় তারকাদের। তাদের স্ট্যাটাস বা ছবির নিচের কমেন্ট বক্সে নানা ধরনের অশালীন মন্তব্য চোখে পড়ে। সাইবার বুলিং নিয়ে ইতিমধ্যেই তারকারা প্রতিবাদ জানাচ্ছেন।

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 















