বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমার শরীরে আফগানি রক্ত: আরশি

তালেবান বাহিনী আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর এক প্রকার ঝামেলায়ই পড়েছেন ‘বিগ বস’ খ্যাত ভারতীয় অভিনেত্রী আরশি খান। সামাজিক মাধ্যমে নানান ট্রলের শিকার হচ্ছেন এই অভিনেত্রী। ওই ঘটনার পর থেকে কেউ বলছেন আরশি পাকিস্তানি, আবার কেউ বা বলছেন তালেবান।

এমন পরিস্থিতে মুখ খুলেছেন অভিনেত্রী। ভারতীয় এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আরশি জানান, তার জন্ম আফগানিস্তানে। কিন্তু এক সময় তার বাবা পরিবার নিয়ে ভারতে চলে যান। ফলে এখন তিনি ভারতীয় নাগরিক। মনে-প্রাণেও তিনি একজন ভারতীয়।

বংশপরিচয় নিয়ে আরশি বলেন, ‘পাকিস্তান না, আমার শরীরে আফগানি রক্ত। জন্মসূত্রে আমি একজন আফগানি পাঠান। আমার পরিবার ইউসুফ জহির পাঠান গোষ্ঠীর। আমার দাদা আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছিলেন এবং তিনি ভোপালে স্থায়ী হন। আমার বয়স যখন মাত্র চার বছর তখন আমার পরিবার যখন ভারতে চলে আসে। আমার শিকড় আফগানিস্তানে, তবে আমি ভারতীয় নাগরিক। আমার কাছে ভারত সরকারের অনুমোদিত পরিচয়পত্রও রয়েছে।’

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত আরশির ভাষ্য, ‘তালেবান শাসন চলে আসায় আফগানিস্তানের নারীদের কথা ভেবে আমি চিন্তিত। আমি আফগানি পাঠান। আমার ভয় করছে, গায়ে কাঁটা দিচ্ছে। আমি ওখানেই জন্মেছিলাম। এখনও আমি যদি ওখানে থাকতাম! এসব ভেবে ভয়ে চিৎকার করতে ইচ্ছে করছে।’

আরশি বলেন, ‘আমি খুব কষ্ট পাচ্ছি। খাবার খেতে পাচ্ছি না। আমার পরিবার প্রার্থনা করছে ওদের জন্য। আমাদের এখনও ওখানে আত্মীয় ও বন্ধুবান্ধব আছে। এটা খারাপ সময়। আর আমরা অসহায়। আশা করছি এমন কিছু হোক যাতে সব ঠিক হয়ে যাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আমার শরীরে আফগানি রক্ত: আরশি

প্রকাশিত সময় : ০৭:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১