বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী না থাকলে অস্তিত্বের জন্য লড়তে হয়: শিল্পা

ফের জোরকদমে কাজ শুরু করলেন শিল্পা শেট্টি। ডান্স রিয়েলিটি শো-র সেটে দেখা মিলল তাঁর। প্রথম দিনেই অনুষ্ঠান চলাকালীন কেঁদে ফেললেন অভিনেত্রী। এরপর অবশ্য নারীশক্তি নিয়ে রীতিমতো গর্জে ওঠেন তিনি। তুললেন স্বামীর কথাও।

পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর থেকে সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন শিল্পা শেট্টি। একেবারে অন্তরালে চলে গেছিলেন তিনি। ১৮ আগস্ট বুধবার ফের যোগ দিলেন কাজে। ডান্স রিয়েলিটি শো-র সেটে তাঁর দেখা মিলল।

প্রসঙ্গত, সোনি টিভির পক্ষ থেকে ইতিমধ্যেই ‘সুপার ডান্সার ৪’-এর সেই পর্বের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবন নিয়ে একটি ছোট্ট ডান্স পারফরমেন্স-এ মাতিয়ে দিয়েছেন এক প্রতিযোগী। যা দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শিল্পা। কোনো রকমে নিজেকে সামলে এরপর মুখ খোলেন এই বলি-তারকা।

রীতিমতো উঁচু গলায় হুঙ্কার দিয়ে বলেন, ‘এখনও ঝাঁসির রানির গল্প গাঁথা শুনলেই কেন জানি আমার চোখের সামনে আমাদের সমাজের চেহারাটা ভালো করে ফুটে ওঠে। নারীদের নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়, স্বামী না থাকলে তাঁর অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়াই করতে হয়। রানির গল্প আমাদের লড়াইয়ের শক্তি দেয়, ঐতিহাসিক এই চরিত্র আমাদের হার মানতে বাধা দেয়।’ নেটিজেনদের এক বড় অংশের মতে, বর্তমানে পরিস্থিতি নীরিখের বিচারে কোথাও গিয়ে রানির জীবন যুদ্ধে লড়াইয়ের সঙ্গে নিজের জীবনকেও খুঁজে পেয়েছেন শিল্পা।

আসলে রাজ কুন্দ্রার মামলা সংক্রান্ত সমস্ত কিছুর প্রভাব স্বাভাবিকভাবেই এসে পড়েছে শিল্পার ওপর। কটাক্ষ, বিদ্রুপের শিকার তাকে হতে হচ্ছে হামেশাই। তাঁর ছোট্ট ছেলের ওপর যেন এসবের প্রভাব না পড়ে তাই সবার কাছে তাকে যেন এসব ব্যাপার থেকে দূরে রাখা হয় বলে আবেদনও জানিয়েছিলেন এই বলি-অভিনেত্রী। সব মিলিয়ে রানির জীবনযুদ্ধ নিয়ে মঞ্চে ওই পারফরমেন্স দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি শিল্পা।

লেখাই বাহুল্য, ইতিমধ্যেই সেই প্রোমো হু হু করে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বামী না থাকলে অস্তিত্বের জন্য লড়তে হয়: শিল্পা

প্রকাশিত সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১