মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এত দিন যা ভাবা হয়েছে, তা ভুল: নুসরাত

টলিউড নায়িকা নুসরাত জাহানের সন্তান জন্মদানের সময় এগিয়ে আসছে। চলতি মাসের শেষের দিকেই তিনি মা হবেন। তার সন্তানের বাবার জায়গায় ইতিমধ্যেই যশ দাশগুপ্তকে দাঁড় করিয়ে দিয়েছেন নেটাগরিকরা। টলিপাড়ার গুঞ্জনও তেমনই দাবি করছে।

বৃহস্পতিবারও এমনই একটি লেখা দেখতে পাওয়া গেল নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি লিখেছেন, ‘এত দিন তোমাকে নিয়ে যা ভাবা হচ্ছিল, তা ভুল। মানুষ তোমাকে যে ভাবে চেয়েছেন, সেই ‘তুমি’-র মৃত্যু হয়েছে। প্রকৃত ‘তুমি’-কে খুঁজতে গেলে এমনটা হতেই পারে। আর সেটাকে তোমায় গ্রহণ করতেই হবে। ঠিক যে ভাবে একটি প্রজাপতি কোনও দিন শুয়োপোকার পর্যায়ে ফিরে যেতে পারে না।’

আমেরিকার কবি জনাথন মান্সি স্টর্মের একটি কবিতার পঙক্তি ধার করেছেন নুসরাত।

এর আগেও একাধিক কবিতার পঙক্তি ধার করেছেন নুসরাত। সেই লেখার বক্তব্যের সঙ্গে তা হলে তিনি এক মত বলেই ধারণা করা যেতে পারে। সে ক্ষেত্রে কী বলতে চাইলেন নুসরাত? এত দিন সকলে যা জানতেন, যা গুজব রটেছিল, তা কি ভুল? তার জীবনের নতুন মোড়ের জন্য অপেক্ষারত অনুরাগীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এত দিন যা ভাবা হয়েছে, তা ভুল: নুসরাত

প্রকাশিত সময় : ১০:০৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১