শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেটওয়ার্কের বাইরে’র অভিনেতারা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে অভিনয় করা লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ, খায়রুল বাসারসহ পাঁচজন। তাদের মধ্যে গুরুতর আহত দুইজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এ দুর্ঘটনার শিকার হন এই তারকারা। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘ঘটনার পর সঙ্গে সঙ্গে আমাদের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’

তিনি জানান, তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

এদিকে, ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ৩টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। প্রফেসর রেজাউল করিম এর তত্ত্বাবধানে তারা চিকিৎসা নিচ্ছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘রাতে গুলশান ১ নম্বরে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মোট ৫ জন আহত হন। তাদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।’

একজন প্রতক্ষ্যদর্শী জানান, গুলশান থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি তার চোখে পড়ে। সেখানে নাজিফা তুষি ও শরিফুল রাজকে দেখতে পান তিনি।

বর্তমানে শোবিজে নিয়মিত কাজ করা নাজিফা তুষি ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। তার চলচ্চিত্রে অভিষেক হয় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে। অন্যদিকে শরিফুল রাজ র‍্যাম্প ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে নাজিফা তুষির সাথেই ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে তার অভিষেক ঘটে। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন।

সম্প্রতিক সময়ের আলোচতি ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ তেও জুটি বেঁধে অভিনয় করেছেন এই দুই তারকা। চার তরুণ-তরুণীর গল্পে নির্মিত এ সিনেমায় রাজ ও তুষির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নেটওয়ার্কের বাইরে’র অভিনেতারা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

প্রকাশিত সময় : ০২:৫৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১