রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভুল করে ফেলেছি: মধুমিতা

টলিউডের ‘চিনি’র মেয়ে ছোট্ট একটা ভুল করে ফেলেছেন। তবে, সে ভুলের কথা আবার তিনি নিজেই মেনে নিয়েছেন। যা দেখে প্রশংসা আর নিন্দা দুই করেছে নেটপাড়া। বাংলা টেলিভিশনের দর্শকের কাছে তিনি পরিচিত ছিলেন ‘পাখি’ নামে। তবে ছক ভেঙে তাঁকে দেখা যায় প্রতীম ডি. গুপ্তার ‘লাভ আজ কাল পরশু’তে। অর্জুন চক্রবর্তীর সঙ্গে তাঁর সাহসী অভিনয় নিয়ে তুমুল চর্চা হয়েছিল। খবর: হিন্দুস্থান টাইমসের।

এরপর মৈনাক ভৌমিক পরিচালিত ‘চিনি’ ছবিতে অভিনয় করেন, বিপরীতে সৌরভ দাস। সদ্য ফের যশ দাশগুপ্তের সঙ্গে কাজ করলেন। এসভিএফের ব্যানারে মিউজিক ভিডিও দিয়ে ফিরল পাখি-অরণ্য জুটি। সেটিও মুক্তির দিন ১৫-র মধ্যেই সুপার হিট। তা কী ভুল করলেন এই অভিনেত্রী?

শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন মধুমিতা। যেখানে তাঁকে দেখা যাচ্ছে, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করতে। তবে কারও সঙ্গে ফোনে কথা বলেননি, বরং ভিডিও করেছেন। আর সেই ভিডিও করতেই করতেই মেনে নিয়েছেন যে তিনি ভুল করেছেন। আর কেউ যেন এই ভুল না করে।

ভিডিওতে মধুমিতা বলেছেন, আমি এখন গাড়ি চালাচ্ছি। আর একটা ভুল কাজ করছি। গাড়ি চালাতে চালাতে শ্যুট করছি। এটুকু বলতে চাই, সাবধানে চালাচ্ছি। রাস্তা ফাঁকা আছে বলেই ক্যামেরাটা বের করলাম। এটা আমার ফেভারিট রাস্তা। এই ভিডিও করছি বলে কিছু মনে করো না। একা একা গাড়ি চালাচ্ছি আর ভিডিও করছি, এটা ঠিক নয়, আমি জানি। কিন্তু সামনে কিছু নেই, তাই এটা করছি। আমি শুধুমাত্র সুন্দর দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম।

ক্যাপশনেও ড্রাইভিং আর ভিডিও একসঙ্গে করা যে ঠিক নয় তার আভাস দিয়ে লিখেছেন, ডু নট টেক ড্রাইভিং ফর গ্র্যান্টেড।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘ভুল করে ফেলেছি: মধুমিতা

প্রকাশিত সময় : ০৪:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১