বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হজ করে সিনেমা ছাড়বেন নায়িকা আঁচল

ঢাকাই সিনেমার এ প্রজন্মের নায়িকা আঁচল। আত্মপ্রকাশ করেছিলেন ২০১১ সালের ‘ভুল’ সিনেমার মাধ্যমে। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে দর্শকদের নজরে আসেন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন। এ পর্যন্ত দেড় ডজন সিনেমায় কাজ করেছেন এ নায়িকা।
সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতেও দেখা গেছে আঁচলকে। তবে তার ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, রূপালি দুনিয়ার কর্মময় জীবনের ইতি টানতে চলেছেন তিনি। বিয়ে করে সংসার জীবনেই ব্যস্ত হচ্ছেন অভিনেত্রী।

খবরটি জানিয়েছেন তার হবু স্বামী সংগীতশিল্পী সৈয়দ অমি। ঢাকা পোস্টের কাছে তিনি জানান, গত প্রায় এক বছর ধরে প্রেম করছেন তারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করবেন।
অমি জানান, বিয়ের পরই হজ করতে যাবেন তারা। এরপর আঁচল পুরোদস্তুর সংসারী হয়ে যাবেন। মাঝেমধ্যে কেবল স্বামীর গানের ভিডিওতে মডেল হবেন। কিন্তু সিনেমায় আর কাজ করবেন না।
এদিকে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আঁচল ও অমি ইতোমধ্যে বিয়ে করে ফেলেছেন। তারা বেশ কিছু দিন ধরে সংসারও করছেন। তাদের দুই পরিবারের মধ্যেও চমৎকার সম্পর্ক। অমির মা অসুস্থ থাকাকালীন শ্বাশুড়ির সেবাও করেছিলেন আঁচল।
উল্লেখ্য, গত বছর সৈয়দ অমির ‘ও জান রে’ শীর্ষক একটি গানে মডেল হয়েছিলেন আঁচল। সেই কাজ করতে গিয়েই ভালোলাগা ও ভালোবাসায় জড়ান তারা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

হজ করে সিনেমা ছাড়বেন নায়িকা আঁচল

প্রকাশিত সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১