শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে পাউরুটিতে টিকটিকি,এশিয়া ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের পাশে অবস্থিত নুসরাত এন্টারপ্রাইজ থেকে পাউরুটি ক্রয় করে বাসায় নিয়ে আসার পর খাবারের সময় দেখতে পান পাউরুটির মধ্যে টিকটিকি। এই অভিযোগ এনে মৌলভীবাজারের  শবনম বেগম সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় অবস্থিত উক্ত পাউরুটি উৎপাদনদকারী প্রতিষ্ঠান এশিয়া ফুডস এর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে প্রমাণসহ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 অভিযোগটি নিষ্পত্তির লক্ষে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উপস্থিতিতে  ০৮ সেপ্টেম্বর বুধবার  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিস কক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।
 শুনানীতে এশিয়া ফুডস, সিলেট এর ম্যানেজার আওলাদ হোসেন উপস্থিত থেকে অভিযোগের দায় স্বীকার করে নেন। এবং অভিযোগটির সত্যতার প্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে এশিয়া ফুডস প্রতিষ্ঠানকে  ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ।
 জরিমানার অর্থ এশিয়া ফুডস সিলেটের ম্যানেজার আওলাদ হোসেন তাৎক্ষণিক পরিশোধ করেন।সরকারী  আইন মোতাবেক অভিযোগকারী শবনম বেগমকে জরিমানার ২৫ পার্সেন্ট  ৭হাজার ৫শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। এশিয়া ফুডস, সিলেটের ম্যানেজার  আশ্বস্ত করেন যে ভবিষ্যতে এই ধরণের ভুল তাদের প্রতিষ্ঠান কর্তৃক আর হবে না।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মৌলভীবাজারে পাউরুটিতে টিকটিকি,এশিয়া ফুডসকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত সময় : ১০:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১