শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অপু বিশ্বাসকে নিয়ে যা বললেন বুবলি!

জুটি হিসেবে একটা সময় শাকিব খান-অপু বিশ্বাসের নাম মানুষের মুখে মুখে ফিরেছে। অপুর প্রস্থানে শাকিব-শবনম বুবলী জুটিও মানুষের কাছে প্রিয়। অন্যদিকে, শাকিবের ব্যক্তিগত জীবনে অপুর সঙ্গে বুবলীর নামটিও চলে আসে।

শাকিব-অপু একসময় প্রেম ও দাম্পত্য সম্পর্কে জড়িয়ে অবশেষে আলাদাও হয়েছেন তারা। আর এ কারণেই অনেকে মনে করেন, বেশ তিক্ত সম্পর্ক বোধহয় অপু ও বুবলীর সম্পর্ক। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বুবলী। জানালেন, তাদের মধ্যে নেই কোনও রেষারেষি। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপুর সঙ্গে কাজ করতে আপত্তি নেই বলেও জানান তিনি।

বুবলী বলেন, ‘যদি তেমন সুযোগ আসে, সেটা সময়ই বলে দেবে। তবে গল্পের প্রয়োজনে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতেও আপত্তি নেই। যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করেন, যা স্রেফ গুজব।’ সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ছবির শুটিং সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন বুবলী।

ব্যক্তিগত সম্পর্ক প্রসঙ্গে এই নায়িকা আরও বলেন, অপু বিশ্বাসের সঙ্গে আমার দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেষি কেন থাকবে! মানুষ মনে মনে হয়তো বহু কথা ভেবে বসে থাকেন, যা ঠিক নয়। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে। একটা সময় শাকিব খানের বাইরে আমাকে পাওয়া যায় না বলেও কথা উঠতো; এখন তো অনেকের সঙ্গে কাজ করছি।

উল্লেখ্য, শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরেই রুপালি পর্দায় যাত্রা হয় সংবাদ পাঠিকা শবনম বুবলীর। ২০১৬ সালে শামীম আহমেদ রনির ‘বসগিরি’ দিয়ে শুরু। শাকিব-বুবলী এরপর কাজ করেন ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপু বিশ্বাসকে নিয়ে যা বললেন বুবলি!

প্রকাশিত সময় : ১০:৫২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১