সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বিয়ে ফিলই হচ্ছে না: মিম

লাক্স তারকা মিম মানতাসা। চলতি বছরের ১২ মার্চ দিবাগত রাতে রাজধানীর সিক্স সিজনে তার আকদ সম্পন্ন হয়েছে। মিমের পাত্র ফাইরুজ চৌধুরী। পেশায় একজন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

তবে বিয়ের পর অর্ধবছর কেটে গেলেও নিজের মধ্যে তেমন কোনো পরিবর্তন টের পাচ্ছেন না মিম। এই লাক্স তারকার মনেই হচ্ছে না, তিনি বিয়ে করেছেন।

এ প্রসঙ্গে মিম গণমাধ্যমকে বলেন, ‘বিয়ের পরে শুটিং করছি, সংসার করছি সেই আগের মতোই। আমার কোনো কিছুতেই বাধা নেই। বেশ কিছুদিন হলো আমার স্বামী দেশের বাইরে পিএইচডি করতে গিয়েছেন। আমিও নাটক, বিজ্ঞাপনে অভিনয় নিয়ে নিজের মতো করে এগোচ্ছি। বিয়ের পরও আমার কাছে মনে হচ্ছে সিঙ্গেল লাইফ। বিয়ে বিয়ে ফিলই হচ্ছে না। যখন স্বামী-সংসারের কথা মনে পড়ে, তখন মনে হয়, ও আমি তো বিবাহিত।’

সম্প্রতি ‘আয়শা’ নামের একটি এক ঘণ্টার নাটকের কাজ শেষ করেছেন মিম। এতে তার সহশিল্পী আবদুন নূর সজল। এছাড়া পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় একটিমাত্র ধারাবাহিকে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। নাটকটির নাম ‘১০০-তে একশো’। এটি মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে।

প্রসঙ্গত, মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরার মুকুট অর্জন করেন তিনি। অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও বিশেষ দিবসে বৈচিত্রময় গল্পে পর্দায় হাজির হন মিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিয়ে বিয়ে ফিলই হচ্ছে না: মিম

প্রকাশিত সময় : ০৩:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১