ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেলের লাশ দাফনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে নাটোরে মামার বাড়িতে নেয়া হয়েছে।
হিমেলের পৈতৃক নিবাস বগুড়া শেরপুরের লাশ দাফনের দাবি করছে হিমেলের বাবার পরিবারের লোকজন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে বাবার পরিবারের লোকজন এই দাবি করলে বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হিমেলের বাবার বাড়ির লোকজনকে বহন করা মাইক্রোবাসটির ওপর হামলা করে শিক্ষার্থীরা।
সেই মাইক্রোবাসটিতে নিহত হিমেলের চাচা আছে বলে জানা গেছে।

মো. জুবায়ের রাবি প্রতিনিধি 

























