মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, সড়ক অবরোধ

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

জানা গেছে, এনা পরিবহনের একটি বাসের স্টাফদের সঙ্গে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে স্টাফদের মারামারি হয়।এরপর শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এনা পরিবহনের একাধিক বাস আটকে রাস্তা অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়ে যান চলাচল শুরু হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে আমরা জানতে পারি তিতুমীর কলেজের সামনে শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিলেন।  খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে আমরা থানার একটি টিম পাঠাই। শ্রমিকরা অবরোধ তুলে নিয়েছেন। যান চলাচল শুরু হয়েছে।  

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মহাখালীতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, সড়ক অবরোধ

প্রকাশিত সময় : ১১:০৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২